Sylhet Today 24 PRINT

মোস্তাফিজ যেন কে, প্রশ্ন শ্রাবন্তীর

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুন, ২০১৬

ক্রিকেট বিশ্বে সাম্প্রতিক সময়ে আলোচিত এক নাম বাংলাদেশের বিস্ময় বোলার মোস্তাফিজুর রহমান। দেশের মাটিতে ভারত বধের নায়ক তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়েও তার ভূমিকা ছিল।

কিছুদিন আগে ভারতের মাটিতে টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইপিএলে বল হাতে ঝড় তুলেছিলেন। ভারতের মাটিতে তার ভক্ত সংখ্যা কম নয়।

কিন্তু সেই মোস্তাফিজকে নাকি চেনেনই না কলকাতার নায়িকা শ্রাবন্তী।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি 'শিকারি'র পোস্টার উন্মোচন করতে ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। বুধবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নায়িকা।

তার কাছে জানতে চাওয়া হয়েছিল, মোস্তাফিজকে চেনেন? এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, মোস্তাফিজ যেন কে?

মোস্তাফিজকে না চিনলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চেনেন বলে জানিয়েছেন শ্রাবন্তী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.