Sylhet Today 24 PRINT

সেপ্টেম্বরে মিনি আইপিএল

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুন, ২০১৬

আগামী সেপ্টেম্বরেই শুরু হতে যাচ্ছে মিনি আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক ঘোষণায় এ কথা জানানো হয়েছে।

বিসিসিআই কর্মকর্তা অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘এ বছরের সেপ্টেম্বর মাসে বিসিসিআই মিনি আইপিএল অথবা বিদেশে আইপিএল আয়োজন করবে। আইপিএলে যে আটটি দল খেলে, সেই আটটি দলের সবাইকেই খেলতে দেখা যাবে সেই প্রতিযোগিতায়।

তিনি বলেন, আইপিএলের মতো এই প্রতিযোগিতা হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে হবে না। হবে ছোট ফরম্যাটে। দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে প্রতিযোগিতা। এই মিনি আইপিএল কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত হয়নি বিসিসিআইয়ের ওয়ার্কিং কমিটির সভায়।

খুব শীঘ্রই টুর্নামেন্টের সূচি জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.