Sylhet Today 24 PRINT

২০২৩ সালের পর অবসর নেবেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১০ বছর পার করে ফেলেছেন সাকিব আল হাসান। আগামী ৬ আগস্ট ১০ বছর পূর্ণ হবে সাকিবের।

ক্যারিয়ারের এই ১০ বছরে অনেক সাফল্য তিনি উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশের ক্রিকেটকে তিনি নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের অবস্থানটি ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে।

সাকিবের বয়স এখন ৩০ বছর। প্রশ্ন হলো, আর কতদিন খেলবেন সাকিব? তাঁর কাছ থেকে আর কতদিন সার্ভিস পাবে বাংলাদেশের ক্রিকেট?  

প্রশ্নটার উত্তর দিয়েছেন সাকিব নিজেই। বাংলাদেশের এক ইংরেজি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, আরও ৬ থেকে ৭ বছর ক্রিকেট খেলে যেতে চান। অন্তত ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। ২০২৩ বিশ্বকাপ খেলতে পারলে, এরপরই ক্রিকেটকে গুডবাই জানাবেন সাকিব।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.