Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রকে হারিয়ে তৃতীয় কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুন, ২০১৬

ঘরের মাঠে চলমান শতবর্ষী কোপা আমেরিকার চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হলো যুক্তরাষ্ট্রকে। রদ্রিগেজের কলম্বিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে তারা।

আসরজুড়ে ভালো খেলা যুক্তরাষ্ট্র সেমিফাইনালে ফেভারিট আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠা থেকে বঞ্চিত হয়। এবার তৃতীয় স্থানের জন্য লড়াই করেও পারলো না তারা।

রোববার সকালে গ্রেনডেইলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে কলম্বিয়া। গোলের দেখাও তারা পেয়ে যায় প্রথমার্ধেই। খেলার ৩১ মিনিটে রদ্রিগেজের বাড়িয়ে দেয়া বল সান্তিয়াগো অ্যারাইস হেড করে এগিয়ে দেন কার্লোস বাক্কার দিকে। দুর্দান্ত এক শটে যুক্তরাষ্ট্রের জালে বল জড়িয়ে দেন বাক্কা।   

বাক্কার ওই এক গোলই জয় এনে দেয় ২০০১ সালের কোপা চ্যাম্পিয়নদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.