Sylhet Today 24 PRINT

ডুমিনির হ্যাটট্রিক!

স্পোর্টস ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৫

দক্ষিণ আফ্রিকা দলের অলরাউণ্ডার জেপি ডুমিনি হ্যাটট্রিক করলেন কোয়ার্টার ফাইনালে শ্রীলংকার বিপক্ষে। এটা এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ৩৮তম।

এর আগে চলতি আসরের প্রথম ম্যাচে (১৪ ফেব্রুয়ারি) স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম কোনো ইংলিশ বোলার হিসেবে হ্যাটট্রিক করেন স্টিভেন ফিন।

ইনিংসের শুরতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া লঙ্কান মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জোলো ম্যাথুস এবং লোয়ার অর্ডারের কুলাসেকারা ও কুশালকে সাজঘরে ফিরিয়ে এ হ্যাটট্রিক করেন তিনি। দু’জনকে ক্যাচ ও একজনকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে এ হ্যাটট্রিক তুলে নেন ডুমিনি।

অবশ্য ডুমিনির এ হ্যাটট্রিক এক ওভার থেকে আসেনি। ৩৩তম ওভারের শেষ বল এবং ৩৫তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ওই তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরিয়ে হ্যাটট্রিক করেন ডুমিনি।

হ্যাটট্রিকটি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে নবম। তবে খেলোয়াড় হিসেবে এটি অষ্টম। কারণ শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার দু’টি হ্যাটট্রিক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.