Sylhet Today 24 PRINT

সহজেই ইউরোর শেষ আটে জার্মানি

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০১৬

স্লোভাকিয়াকে সহজেই হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে জার্মানি। রোববার নক আউট পর্বের ম্যাচে স্লোভাকিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে জোয়াকিম লো'র দল। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানরা। ৮ মিনিটে জার্মানদের এগিয়ে দেন সেন্টার ব্যাক জেরোমে বোয়েটেং। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে স্লোভাকিয়ান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ১৪ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন মেসুত ওজিল।

৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করে জার্মানি। দারুণ এক গোল করেন মারিও গোমেজ। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন জুলিয়ান ড্রাক্সেলার। ম্যাচে ৩-০ গোলের পরিস্কার ব্যবধানে এগিয়ে যায় জার্মানি।

একটি গোলও শোধ করতে পারেনি স্লোভাকিয়া। তবে একটি গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা। জুরাজ কুকার নেয়া হেড অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

ম্যাচে জার্মানদের বল দখলের হার ছিল শতকরা ৬১ ভাগ। গোলে শট নিয়েছে তারা ২১টি। আর স্লোভাকিয়া গোলে শট নিয়েছে ৭টি।

শেষ আটে জার্মানির প্রতিপক্ষ হবে ইতালি অথবা স্পেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.