Sylhet Today 24 PRINT

মেসির মতো অবসরে যাচ্ছেন মাশ্চেরানো, লাভেজ্জি, আগুয়েরো!

ক্রীড়া প্রতিবেদক  |  ২৭ জুন, ২০১৬

আকাশী-সাদা জার্সি গায়ে আর খেলবেন না মেসি-মাশ্চেরানো

চিলির সাথে কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত হবার হতাশা থেকে অবসরের ঘোষণা দেয়া লিওনেল মেসির পথে হাঁটছেন  দলের আরও তিন তারকা।

আর্জেন্টিনার ফক্স স্পোর্টস জানিয়েছে, মেসির মত আর আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে না মাশ্চেরানো, লাভেজ্জি ও আগুয়েরওকেও। বারবার ফাইনালে গিয়েও শিরোপা ঘরে তুলতে না পারায় কোচ জেরার্ডো মার্টিনোও পরেছেন তীব্র সমালোচনার মুখে। দল নির্বাচন নিয়ে তার কঠোর সমালোচনা করেছে আর্জেন্টিনার গণমাধ্যমগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.