Sylhet Today 24 PRINT

ক্রিকেটের জন্যে বৃহস্পতিবারের এজেণ্ডা বাতিল করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৫

স্বপ্নের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। এটা টাইগারদের প্রথম কোয়ার্টার ফাইনাল। পুরো দেশ অধীর আগ্রহে অপেক্ষায় আছে সে ম্যাচের জন্যে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটভক্ত। নিজের ক্রিকেটপ্রেমের প্রমাণ এর আগে অনেকবার দিয়েছেন নিজে মাঠে উপস্থিত থেকে।

এবার বাংলাদেশ-ভারত ম্যাচের দিন বৃহস্পতিবারের সব কার্যসূচি বাতিল করে দিয়েছেন নিরবচ্ছিন্নভাবে ক্রিকেট ম্যাচ উপভোগের জন্যে।

উল্লেখ্য, ১৯ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় মেলবোর্ণে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

এদিকে খেলাচলাকালীন সময়ে সারাদেশে নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহের জন্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক অস্থিতিশীলতার এই সময়ে আন্দোলনরত সরকারবিরোধী দলগুলোও ক্রিকেট ম্যাচগুলোতে একাত্ম হয়ে আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জয়লাভের পর তারা ১২ঘন্টার জন্যতে সাময়িকভাবে আন্দোলন বিরতি দিয়েছিল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.