Sylhet Today 24 PRINT

ইউরো ২০১৬ : কোয়ার্টারে কার খেলা কখন

স্পোর্টস ডেস্ক |  ২৯ জুন, ২০১৬

শেষ হয়েছে ইউরোর জমজমাট দ্বিতীয় রাউন্ড। ফেভারিটদের মধ্যে বিদায় নিয়েছে স্পেন ও ইংল্যান্ড। অন্য ফেভারিটরা অনুমিতভাবেই উঠে গেছে শেষ আটে। ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল- সবগুলো দেশই নিজেদের নামের মর্যাদা ধরে রেখেছে।

অপেক্ষায় এখন ৮ দল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। চলবে ৩ জুলাই পর্যন্ত। প্রথম দিন পোল্যান্ডের সাথে খেলবে পর্তুগাল। ১ জুলাই  ওয়েলসের মুখোমুখি হবে বেলজিয়াম।

২ জুলাই কোয়ার্টারের জমজমাট ম্যাচ খেলবে জার্মানি আর ইতালির। এ ম্যাচেই নির্ধারিত হবে দুই বড় দলের কে থাকবে আর কে বাদ পড়বে।
কোয়ার্টারের শেষ ম্যাচে এবার সবাইকে চমকে দেয়া আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ফ্রান্স। গ্রুপ পর্বে পর্তুগালকে চমকে দেয়ার পর নকআউটে এসে ইংল্যান্ডকে বিদায় করেছে এই আইসল্যান্ড।

কোন ৪টি দল কোয়ার্টার বাধা পেরিয়ে পা রাখবে ইউরোর সেমিফাইনালে, তা জানতে অপেক্ষোয় থাকতে হবে ৩ জুলাই পর্যন্ত।

কোয়ার্টার ফাইনালের সুচিঃ

 তারিখ       সময়       ভেন্যু        ম্যাচ          

৩০ জুন    রাত ১টা    মার্সেই     পোল্যান্ড-পর্তুগাল   
১ জুলাই    রাত ১টা    লিলে      ওয়েলস-বেলজিয়াম  
২ জুলাই    রাত ১টা    বোর্দক্স    জার্মানি-ইতালি     
৩ জুলাই    রাত ১টা   প্যারিস    ফ্রান্স-আইসল্যান্ড   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.