Sylhet Today 24 PRINT

আইসিসি’র শীর্ষ ২০ ব্যাটসম্যানের তালিকায় মুশফিক ও সৌম্য

ক্রীড়া প্রতিবেদক |  ২৯ জুন, ২০১৬

আইসিসির র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২০ ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তারকা মুশফিকুর রহমান ও সৌম্য সরকার। গত ২৭ জুন আইসিসির নিজস্ব ওয়েবসাইটে একদিনের ক্রিকেটে সাম্প্রতিক সময়ের সেরা ২০ ব্যাটসম্যানের তালিকা প্রকাশ করে।

এই তালিকার শীর্ষে রয়েছেন, দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার পয়েন্ট ৮৮৭। ৮১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় ব্যাটিং সেনশেসন বিরাট কোহলি। আর তৃতীয় স্থানে আছেন আরেক দক্ষিণ আফ্রিকান ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলা ৭৭৮ পয়েন্ট নিয়ে।

সেরা ২০ জনের তালিকায় সর্বোচ্চ চারজন ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকা ও ভারতের। এছাড়া তিনজন করে ব্যাটসম্যান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। আর বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার দুইজন করে ব্যাটসম্যান রয়েছেন।

বাংলাদেশীদের মধ্যে ৬৭১ পয়েন্ট নিয়ে ১৮ তম স্থানে আছেন মুশফিকুর রহমান। আর ১৯ তম স্থানে আছেন ওপেনার সৌম্য সরকার ৬৭১ পয়েন্ট নিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.