Sylhet Today 24 PRINT

আগস্টে ফিরছেন মেসি?

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

অভিমান ভেঙে ফিরছেন মেসি। মেসিভক্তদের জন্য এমন সুখবর দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মার্সিও মার্সি।

মার্সি জানিয়েছেন, ফোনে মেসির সাথে কথা হয়েছে তার। আগামী সপ্তাহে বার্সা সুপার স্টারের সাথে দেখা হবার কথা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘মেসি ঈশ্বর প্রদত্ত এক উপহার। আমরা ভাগ্যবান যে এমন একজনকে পেয়েছি। তার সাথে কথা হয়েছে, বলেছি, সমালোচকদের কথায় কান দিও না। আমরা তোমাকে নিয়ে খুশি।’

বুধবার কেবিনেট মিটিং শেষে এসব কথা বলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। তিনি মনে করেন দেশবাসীর আবেদন ফেলতে পারবেন না মেসি এবং খুব তাড়াতাড়িই ফিরে আসার ঘোষণা দেবেন। প্রেসিডেন্ট জানান, মেসির সাথে দেখা করার পরই ইতিবাচক খবর দিতে পারবেন তিনি।

এদিকে স্পেনের প্রভাবশালী দৈনিক মার্কা জানিয়েছে, আগস্টে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে নিজের সিদ্ধান্ত বদলাবেন মেসি।

আপাতত রোজারিওতে পরিবারের সঙ্গে ছুটিতে আছেন মেসি।

রাজধানী বুয়েন্স আয়ার্সে মেসির ব্রোঞ্জের একটি মূর্তি স্থাপন করেছেন মেয়র লারেতা রদ্রিগুয়েজ। সেখানে কয়েকশ’ মানুষ মেসির দশ নম্বর জার্সি পরে সমবেত হন। মেসিকে ফেরাতে দেশজুড়ে যে ক্যাম্পেইন শুরু হয়েছে, সেখানে একাত্মতা প্রকাশ করেন মেয়র।

 সূত্রঃ ইয়াহু ও মার্কা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.