Sylhet Today 24 PRINT

গুগল ডুডলে বাংলাদেশ-ভারত ম্যাচ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৫

বাংলাদেশ-ভারতের কোয়ার্টার ফাইনালের ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সবখানে। এই উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করতে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।

অস্ট্রেলিয়ার এমসিজিতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত।

ডুডলটিতে একজন ব্যাটসম্যানের বিভিন্ন শটের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ এবং ভারতের পতাকা।

উল্লেখ্য, বুধবার অনুষ্ঠিত শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ উপলক্ষ্যেও একটি ডুডল প্রকাশ করেছিল গুগল। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.