Sylhet Today 24 PRINT

দুই আম্পায়ারকে জুতাপেটা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৫

বাংলাদেশর স্বপ্ন চুরমার করে দেওয়া দুই আম্পায়ারকে জুতাপেটা করলো ক্ষুব্ধ টাইগার সমর্থকরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দেওয়া দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দারের কুশপুত্তলিকাও পুড়ানো হয়।

বৃহস্পতবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের সামনে কুশপুতুল পোড়ানো হয়। এ সময় তারা আইসিসি ও দুই আম্পায়ারের বিরুদ্ধে স্লোগান দেন সমর্থকরা।

এই কর্মসূচীতে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে দেওয়া তিনটি ভুল সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির ষড়যন্ত্রের অংশ। এ ঘটনার তদন্ত হওয়া উচিত।’ 

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘বাংলাদেশ দলের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের প্রতিবাদে আইসিসিতে থাকা বিসিবির সব কর্মকর্তার পদত্যাগ করা উচিত। এসব ভুল সিদ্ধান্তের তদন্ত হওয়া দরকার।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.