Sylhet Today 24 PRINT

এক ম্যাচ নিষিদ্ধ হলেন মাশরাফি

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৫

পুরো ম্যাচে অন্তত তিনবার বাজে আম্পায়িংয়ের শিকার হয়েছিল বাংলাদেশ। আর ম্যাচ শেষে গুণতে হলো জরিমানা এবং অধিনায়ক মাশরাফির এক ম্যাচ নিষেধাজ্ঞা কারণটা অবশ্য স্লো ওভাররেট!

বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দল নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে না পারায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের বাইরে ২ ওভার বল করেছে বাংলাদেশের বোলারা। ১২ মাসের মধ্যে মাশরাফির অধীনে বাংলাদেশ দল দ্বিতীয়বার একই অপরাধ করায় পরবর্তী ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক।

এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি অধিনায়ক মাশরাফির ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর বাংলাদেশ দলের অন্যান্য সদস্যদের তাদের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল শেষে ম্যাচ রেফারি রোশান মহানামা 'স্লো ওভার রেটের' কারণে মাশরাফি ও তার দলকে এই শাস্তি দেয়। ম্যাচটি ১০৯ রানে হেরেছে বাংলাদেশ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.