Sylhet Today 24 PRINT

‘পাকিস্তানের আলিম দার ভারতকে ‘মওকা’ দিলেন

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৫

বাংলাদেশের সাথে ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মার ৮৭ রানে পরিষ্কার আউটকে বাতিল করে নো বল ডাকায় পাকিস্তানি আম্পায়ার আলীম দারের সমালোচনা করলেন তারই স্বদেশী সাবেক ক্রিকেটার শোয়েব আখতার । টুইটবার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানের আলিম দার ভারতকে ‘মওকা’ দিলেন।


এই ম্যাচে আলীম দারের সিদ্ধান্ত ছাড়াও আর ২টি বাজে সিদ্ধান্তের শিকার হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে টাইগাররা । সুরেশ রায়নার পরিষ্কার লেগ বিফোর উইকেট
রিভিউ করেও পান নি মাশরাফি । অপরদিকে ইনফর্ম মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ লাইন ছুয়ে ধরলেও ছক্কার বদলে আউট দেন থার্ড আম্পায়ার স্টিভ ডেভিস ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.