Sylhet Today 24 PRINT

মাশরাফিকে ফোন দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মাশরাফিকে সান্তনা জানিয়ে বলেন- বিশ্ববাসী দেখেছে তোমাদের কিভাবে হারানো হয়েছে। তোমরা মন খারাপ করবে না। আমরা একদিন বিশ্বকাপ জিতবোই।

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২০ মার্চ, ২০১৫

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে গর্বিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি মাশরাফিকে সান্তনা জানিয়ে বলেন- 'বিশ্ববাসী দেখেছে তোমাদের কিভাবে হারানো হয়েছে। তোমরা মন খারাপ করবে না। আমরা একদিন বিশ্বকাপ জিতবোই।'

মেলবোর্ণে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৪টার দিকে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেন। সেই অনুষ্ঠানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাপনের সঙ্গে কথা বলে তিনি অধিনায়ক মাশরাফির সঙ্গেও কথা বলেন।

মাশরাফির সঙ্গে কথোপকথনে পুরো দলকে প্রাধনমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন বলে জানান নাজমুল হাসান পাপন।

মেলবোর্ণ ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনালে আম্পায়ারদের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ওঠে।

পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গৌল্ড ছিলেন মেলবোর্নের মাঠের আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্তে নানা সমালোচনার মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.