Sylhet Today 24 PRINT

মেলবোর্নে বাংলাদেশ দলকে প্রবাসীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক |  ২০ মার্চ, ২০১৫

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপে দারুণ খেলা বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন মেলবোর্ন প্রবাসী বাঙালিরা । ১৯ মার্চ বিতর্কিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিতে চলে যায় ভারত । আম্পায়ারদের একের পর এক অবিশ্বাস বাজে সিদ্ধান্তের শিকার হয়ে ম্যাচ হারলেও দলকে বাহবা দিতে ভুললেন না প্রবাসীরা ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয়  এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধিনায়ক মাশরাফি । ব্যক্ত করেন তাঁর অনুভূতি । এসব দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফোন করে কথা বলেন মাশরাফির সাথে । প্রধানমন্ত্রী বলেন,- " সারা দুনিয়া দেখেছে আমাদের কীভাবে হারানো হয়েছে, মন খারাপ না করে সামনে ভালো খেলার জন্য প্রস্তুত থাক, একদিন আমরা বিশ্বকাপ জিতব ।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.