Sylhet Today 24 PRINT

ভক্তদের ঈদ শুভেচ্ছা জানালেন গেইল

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৬

ভক্তদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রিস গেইল নিজের পাঞ্জাবি পরিহিত একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদ মোবারক জানান।

ক্যারিবিয়ান দ্বীপেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। জ্যামাইকা তালাওয়াসের হয়ে এবারের সিপিএল একসঙ্গে খেলছেন সাকিব ও গেইল।

গেইলের মতো অন্যান্য ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না নিজের টুইটার আইডিতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ শুভেচ্ছা জানান  সহোদর ক্রিকেটার ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.