Sylhet Today 24 PRINT

হারল সাকিবের জ্যামাইকা তালাওয়াস

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৬

আগের দুই ম্যাচের তুলনায় ব্যাটে বলে মাননসই পারফরম্যান্স করলেন তবে জিতত পারল না তার দল। ব্যাটিংয়ে ১টি ছয়ের সহায়তায় ২৩ বলে ২৫ রান করেন সাকিব আর বল হাতে ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। তবে শেষ পর্যন্ত গায়ানা অ্যামাজন ওয়ারির্সের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সাকিবের দল।

টসে জিতে জ্যামাইকাকে ব্যাটিংয়ে পাঠায় গায়ান। শুরুতেই দৈত্য গেইলকে ০ রানে ফেরান সোহেল তানভির। ৯ রান করে সাঙ্গাকারাও ফিরে যান দ্রুত। এরপর মিডল অর্ডারে দলের হাল ধরেন রভম্যান পাওয়েল এবং সাকিব। দুজনের ৫১ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় তালাওয়াস।

১টি ছয়ের সহায়তায় ২৩ বলে ২৫ রান করে পারমালের বলে আউট হন সাকিব। পাওয়েল করেন ৩৮ রান। দুজনের আউটের পর আর দাড়াতেই পারেনি তালাওয়াস। দুই ওভার বাকী থাকতে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় গেইলের দলের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার ডোয়াইন স্মিথ এবং গাপটিলকে হারায় গায়ানা। কিন্তু ক্রিস লিন এবং জেসন মোহামেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ ওভার বাকী থাকতেই ম্যাচ জিতে নেয় গায়ানা। বল হাতে ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.