Sylhet Today 24 PRINT

বাংলাদেশের হয়ে রুপা জিতলেন শুটার আবু সুফিয়ান

স্পোর্টস ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৬

ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে আজ শনিবার ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছেন বিকেএসপির শুটার আবু সুফিয়ান। এতেকরে বাংলাদেশের নামের যোগ হলো আরেকটি পদক। রাশিয়ার ইউকুশিয়া সাখা রিপাবলিকে চলমান প্রতিযোগিতায় শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতলেন  আবু সুফিয়ান।

এর আগে গতকাল শুক্রবার আর্চারির রিকার্ভ বোয়ের মিশ্র দ্বৈতে সোনা জিতেছিল বাংলাদেশ। বিকেএসপির দুই তিরন্দাজ হাকিম আহম্মেদ রুবেল ও রাদিয়া আক্তার শাপলার হাত ধরে আসে ওই পদক।

এদিকে আর্চারি ও শ্যুটিংয়ের পাশাপাশি প্রতিযোগিতায় দাবা ও তায়কোয়ান্দো এ দুটি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.