Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-নেপাল প্রীতি ফুটবল ম্যাচ স্থগিতে বাফুফের চিঠি

ক্রীড়া প্রতিবেদক |  ১০ জুলাই, ২০১৬

আগামী শুক্র ও রবিবার ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-নেপালের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ আপাতত স্থগিত করতে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় যে বাফুফে রবিবার এক চিঠিতে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচ স্থগিত করার অনুরোধ জানিয়েছে। এ চিঠিতে সময়মত খেলার আয়োজন করতে অপারগতা প্রকাশ করে বাফুফে। তবে আগামী আগস্টে প্রীতি ম্যাচ খেলার ব্যাপারেও অনুরোধ করা হয়।

জুলাইয়ের ১৫ ও ১৭ তারিখে অনুষ্ঠিতব্য ম্যাচ বাংলাদেশ-নেপালের ম্যাচ দুটি আসন্ন এএফসি কাপের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখ্য, আগামী নভেম্বরের ২ থেকে ১১ তারিখ পর্যন্ত এএফসি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.