Sylhet Today 24 PRINT

রোনালদোকে মেরে ২৪ মিনিটেই মাঠ ছাড়া করল ফ্রান্স!

ক্রীড়া প্রতিবেদক |  ১১ জুলাই, ২০১৬

পর্তুগালকে বড় কোন কাপের শিরোপা পাইয়ে দেয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না।

ম্যাচের প্রায় শুরু থেকেই ফরাসীরা তাকে টার্গেট করে ফেলে। স্বাগতিক দলের একের পর এক সাংঘাতিক ট্যাকলে ৩ বার মাঠের মধ্যে যন্ত্রনায় কাতরাতে কাতরাতেও উঠে দাঁড়িয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

তার বদলি হিসেবে মাঠে নেমেছেন কারিজমা। ম্যাচের এখনো অনেকটা বাকি তবে ২৪ মিনিটে রোনালদোর প্রস্থানই ফলাফল লিখে দিল বললেও সোশ্যাল মিডিয়ায় মত দিয়েছেন অনেকে।



রোনালদো মাঠেই বাইরে যাওয়ায় ইউরো-২০১৬ ফাইনাল শুরুতেই জৌলস হারিয়ে ফেলল। পর্তুগাল সমর্থকরা মাথায় হাত দিয়ে বসে পড়েছেন।

তাদের তুরুপের তাসই যে নেই। কাপ জয়ের স্বপ্নও কি অনেকটা ফিকে?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.