Sylhet Today 24 PRINT

সানিয়া মির্জার বইয়ের মোড়ক উন্মোচন করবেন শাহরুখ

স্পোর্টস ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৬

আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত হতে যাচ্ছে ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জার আত্মজীবনীমূলক বই ‘এস এগেইনস্ট অডস’ এর মোড়ক। হায়দ্রাবাদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলিউড তারকা শাহরুখ খান।

আত্মজীবনী বই আকারে প্রকাশের সম্পূর্ণ পরিকল্পনাই ছিল সানিয়ার নিজের এবং পুরো বইটি সম্পূর্ণ হতে পাঁচ বছর সময় লেগেছে বলে জানিয়েছেন সানিয়ার বাবা ইমরান মির্জা।

নিজের জীবনের বিভিন্ন দিক এমনকি বিতর্কিত বিষয়গুলো এখানে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ক্যারিয়ারের স্মরণীয় উত্থানের গল্প। চার-পাঁচ বছর বয়স থেকে এ পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ৪০টি অধ্যায়ের মাধ্যমে গল্প আকারে বইটিতে প্রকাশ করা হয়েছে।

হায়দ্রাবাদ ছাড়াও খুব শিগগিরই ভারতের অন্যান্য শহরেও বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হবে। এর মধ্যে মুম্বাইয়ের অনুষ্ঠানে বলিউডের আরেক সুপারস্টার সালমান খানের উপস্থিত থাকার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.