Sylhet Today 24 PRINT

ম্যারাডোনার জীবনী নিয়ে আসছে টিভি সিরিজ

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার জীবনী নিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে টেলিভিশন সিরিজ। আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ‘‌তেলেফে’‌ এই অনুষ্ঠানটি প্রযোজনা করবে। খবরটি দিয়েছেন চ্যানেলের প্রযোজকই নিজেই।

চ্যানেলের পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে, তাতে ম্যারাডোনা লিখেছেন, ‘‌আমার জীবনের প্রতিটি মাসের ঘটনা নিয়ে ১০০ পর্বের সিরিয়াল তৈরি করা যায়। সারা বিশ্বের দর্শকদের কথা ভেবে তেলেফে যে এমন উদ্যোগ নিয়েছে, তাতে আমি খুবই খুশি এবং রোমাঞ্চিত।’‌

চ্যানেলের কনটেন্ট ডিরেক্টর টমাস ইয়ানকেলেভিচ বলেছেন, ‘‌আমাদের কাছে এটা মস্তবড় চ্যালেঞ্জ। বিশ্বের সেরা ফুটবলার, সবচেয়ে জনপ্রিয় মানুষটির জীবনী নিয়ে আমরা কাজ করছি।’‌

তবে এই টেলিভিশন সিরিজটির শুটিং কীভাবে হবে, কোথায় হবে,‌ কবে তা সম্প্রচারিত হবে এসবের কোন কিছুই জানায়নি ‘‌তেলেফে’‌। আগে‌ভাগে বিষয়টি ফাঁস হয়ে যাক চাইছেন না চ্যানেল কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.