Sylhet Today 24 PRINT

চলতি বিশ্বকাপে চার হাজার কোটির বেটিং

আন্তর্জাতিক বেটিং চক্র প্রায় চার হাজার কোটি টাকা ঢেলেছে চলতি বিশ্বকাপে৷

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২২ মার্চ, ২০১৫

আন্তর্জাতিক বেটিং চক্র প্রায় চার হাজার কোটি টাকা ঢেলেছে চলতি বিশ্বকাপে৷ এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ শুক্রবার  আহমেদাবাদ থেকে ২৫ লক্ষ টাকা সহ-১৫টি ল্যাপট ও ১০০টি মোবাইল ফোন এবং অনান্য ডিভাইস উদ্ধার করা হয়েছে ৷

ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতারও করেছে ইডি৷ ইডি জানিয়েছে পাকিস্তান ও দুবাই মূলত এই বেটিং চক্র চালাচ্ছে পৃথিবী জুড়ে৷ প্রতিটি ম্যাচে প্রায় ১০ কোটি টাকার বেটিং করা হচ্ছে৷ মোবাইল ফোন ছাড়াও বেটিংয়ে স্কাইপও ব্যবহার করা হচ্ছে৷ সারা দেশ জুড়েই বিক্ষিপ্ত ভাবে বেটিংচক্রে ধরা পড়ছে অনেকেই৷ ইডির অনুমাণ প্রতি বছরই প্রায় ২০০টি’র উপর আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে বেটিং চলে৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.