Sylhet Today 24 PRINT

ভারতকে গুড়িয়ে দেয়ার আভাস দিলেন ম্যাক্সওয়েল

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ২২ মার্চ, ২০১৫

২৬ মার্চ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে গুড়িয়ে দেয়ার ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লান ম্যাক্সওয়েল।
শনিবার বিধ্বংসী অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল রীতিমতো হুঙ্কার দিলেন ভারতের উদ্দেশ্যে। তিনি মনে করিয়ে দিলেন যে, এই মৌসুমি ক্যাঙারুদের বিরুদ্ধে একটি ম্যাচেও পাত্তা পায়নি ভারত। জানালেন, সেমিফাইনালেও সেই ধারা অব্যাহত রাখতে চায় তাঁর দল। ভারতকে গুড়িয়ে পঞ্চমবারের মত শিরোপার দিকে এগোতে চায় স্বাগতিন অসীরা ।

১৯ মার্চ বিতর্কিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া ভারত রয়েছে চাপের মধ্যে । ফেয়ার আম্পায়ারিং হলে ভারত সেমিতে যেতে পারত কিনা এই নিয়ে ক্রিকেটমোদীদের মধ্যে চলছে নানান আলোচনা । অপরদিকে পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করে দিয়ে সেমিতে পা রেখেছে মাইকেল ক্লার্কের দল ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.