Sylhet Today 24 PRINT

মেসি নয়, এবারের ব্যালন ডিঅর রোনালদোর : নেইমার

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৬

বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির চাইতে রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেই ব্যালন ডিঅর-এর যোগ্য দাবিদার হিসেবেই মনে করছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। গতবছর মনোনয়নের তালিকায় এ তিন জন থাকলেও শেষ মুহুর্তে রোনালদোকে হারিয়েই মর্যাদাপূর্ণ এ পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি।

নেইমার বলছেন, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো জয়ের কারণেই অন্যান্যদের চেয়ে এগিয়ে গেছেন এই পর্তুগিজ তারকা।

ব্রাজিলিয়ান অধিনায়ক ২০১৬ সালের বর্ষসেরা ফুটবলারের ক্ষেত্রে তার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখছেন। তার মতে, এ বছর মেসি অনেক কিছুই করতে পারেননি যা রোনালদো করে দেখিয়েছেন।

নেইমার বলেন, 'এই পুরস্কারের জন্য শিরোপা জেতাটা অনেক গুরুত্বপূর্ণ। রোনালদো তো সর্বোচ্চটাই জিতেছে।।'

নেইমার আরও বলেন, 'আমার মনে হয় ব্যালন ডিঅর জেতার অনেক কাছে পৌঁছে গেছে সে। তাকে অসাধারণ খেলোয়াড় না বলে উপায় নেই। আমি যেটা বলছি সেটা ভেবেচিন্তেই বলছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.