Sylhet Today 24 PRINT

জুকারবার্গের চ্যালেঞ্জের জবাবে নেইমারের পাল্টা হুমকি!

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৬

মার্ক জুকারবার্গ ছুঁড়ে দিয়েছিলেন চ্যালেঞ্জটা। আর ব্রাজিল অধিনায়ক নেইমারও সেই চ্যালেঞ্জ মাথা পেতে নিয়ে পাল্টা হুমকি ছাড়লেন জুকারবার্গের দিকে!

ফেসবুকের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী জুকারবার্গ ফেসবুকেই একটি ভিডিও বার্তা ছেড়েছেন মঙ্গলবার। সেখানে নেইমারকে টেনে বলেছেন, "জীবনে কোনো ফুটবল খেলায় জিতিনি। কিন্তু আজ আমার দিন। মেসেঞ্জারে আমাদের গোপন সকার ইমোজি গেমে নেইমারকে চ্যালেঞ্জ জানাচ্ছি আমি।"

নেইমার মোটেও সময় নেননি চ্যালেঞ্জটা গ্রহণ করতে। বার্সেলোনা ফরোয়ার্ড জুকারবার্গের পাল্টা পোস্টে লিখেছেন, "চ্যালেঞ্জ গ্রহণ করা হলো!! আমি অনুশীলন করবো। আগামীকাল আপনার সাথে কথা হবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.