Sylhet Today 24 PRINT

সফরসূচি চুড়ান্ত: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকাও

স্পোর্টস ডেস্ক |  ২২ মার্চ, ২০১৫

ব্যস্ত এক ক্রিকেট মৌসুমের পথে বাংলাদেশ দল। পাকিস্তানের সফরের কিছুদিনের মধ্যেই আসবে দক্ষিণ আফ্রিকা দল। এ লক্ষ্যে চুড়ান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার সফরসূচি। 

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসছে জুনের ৩০ তারিখ। এ সফরে তারা দুটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দুটি টেস্ট খেলবে।

সফর শুরু হবে একটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। আগস্টের ৪ তারিখ বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরবে দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, এপ্রিল মাসে পাকিস্তানও আসছে বাংলাদেশ সফরে। এ বছর মাশরাফিদের বেশ ব্যস্ত সময় কাটাতে হবে মাঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.