Sylhet Today 24 PRINT

আজ মোস্তাফিজের প্রতিপক্ষ সারে

স্পোর্টস ডেস্ক |  ২২ জুলাই, ২০১৬

নিজের দল সাসেক্সের পক্ষে ৪ উইকেট নিয়ে কাউন্টি অভিষেকটা স্মরণীয় করে রাখলেন মোস্তাফিজুর রহমান। গতরাতে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে এসেক্সের মেরুদণ্ড ভেঙে দেন বাংলাদেশের কাটার মাস্টার।

অসাধারন অভিষেক ম্যাচের পরদিনই এবার সারের বিপক্ষে মাঠে নামছেন ২০ বছর বয়সী বোলিং সেনসেশন।  শুক্রবার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে।

এদিকে অভিষেক ম্যাচে দুর্দান্ত পার্ফরম্যান্সের পর সাসেক্সের অধিনায়ক প্রশংসায় ভাসিয়েছেন মোস্তাফিজকে। মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সাসেক্স অধিনায়ক বলেন, 'সে সত্যি খুব স্পেশাল বোলার। সে আজ (বৃহস্পতিবার) যে পার্ফরম্যান্স করেছে তা দেখাটা সত্যি উপভোগ্য।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.