Sylhet Today 24 PRINT

সিডনি টাইগার সাপোটার্সদের প্রতিবাদ বৃহস্পতিবার

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৫

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ১৯ মার্চের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে বঞ্চনার পরবর্তিতে আইসিসির ভূমিকার প্রতিবাদ জানানোর কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইন অস্ট্রেলিয়া নামের একটি সংগঠন।

রোববার (২২ মার্চ) মেলবোর্নে প্রবাসী ক্রিকেটপ্রেমিদের এক সভায় এরকম এক সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার ২৬ মার্চ ২০১৫ সিডনি শহরে প্রতিবাদ এবং পরবর্তিতে প্রতিবাদ হবে মেলবোর্ন এর ফেডারেশন স্কয়ারে শনিবার ২৮ মার্চ ২০১৫, দুপুর ১২-টায়।

২৬ মার্চ অস্ট্রেলিয়া বনাম ভারতের সেমিফাইনাল খেলার আগে সিডনী ক্রিকেট গ্রাউন্ডে তারা জড়ো হবে বাংলাদেশ দলের জার্সি গায়ে, হাতে থাকবে প্রতিবাদী ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন। তারা এক সাথে লাইনে দাঁড়িয়ে ভারতীয় সমর্থক আর বিশ্ববাসীকে ত্রুটিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।

জানা যায়, তাদের এ প্রতিবাদ এবং গণসংযোগের একটাই উদেশ্য দুর্নীতিমুক্ত ক্রিকেট। উদ্যোক্তারা বলেছেন তারা এই প্রতিবাদের সঙ্গে অস্ট্রেলিয়ার মূলধারার ক্রিকেটার, ক্রিকেট সাংবাদিক-ভাষ্যকারদের সংযুক্ত করার চেষ্টা করছেন।

এ উপলক্ষ্যে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। ইভেন্ট লিংক হচ্ছে:

 Sydney Tiger supporters going 2 protest  ICC and India @SCG to save Cricket 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.