Sylhet Today 24 PRINT

সেমিফাইনালের আগে নিউজিল্যান্ডের জন্য বড় দুঃসংবাদ

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৫

২৪ মার্চে দক্ষিন আফ্রিকার বিপক্ষে খেলার আগেই বড় এক দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড । ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তাদের ফর্মের তুঙ্গে থাকা পেসার এডাম মিল্নের ।  চোট বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেছে নিউ জিল্যান্ডের এই ফাস্ট বোলারকে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ম্যাট হেনরি।

রোববারই অকল্যান্ডে দলের সঙ্গে যোগ দেন ২১ বছর বয়সী পেসার ম্যাট হেনরি। ৮টি ওয়ানডে খেলে ১৫.৪২ গড়ে ২১ উইকেট পাওয়া এই বোলারকে দলে নেওয়ার জন্য আইসিসির অনুমোদন সোমবার পেয়েছে নিউ জিল্যান্ড।   
 গত দুই সপ্তাহ ধরেই গোড়ালির সমস্যায় ভুগছিলেন মিল্ন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের পর সমস্যাটা আরও বাড়ে।
 
গত শনিবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে একটি উইকেট নেন মিল্ন।
গত রোববার মিল্নের গোড়ালির এমআরআই স্ক্যান করানো হয়। এতে ধরা পড়ে সমস্যাটা একটু বেশিই। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের আলোচিত পেস ত্রয়ীর অন্যতম সদস্য ছিলেন এই পেসার । কোয়ার্টার ফাইনাল ম্যাচে আউট করেছিলেন ক্রিস গেইলের মত ব্যাটসম্যানকে । এই বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী  মিল্ন ।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.