Sylhet Today 24 PRINT

ফের বাঁ কাঁধে চোট পেয়েছেন মোস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৬

সাসেক্সের অনুশীলনের সময় মোস্তাফিজ বাঁ কাঁধে চোট পেয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার ক্লাব সাসেক্স অবশ্য এখনো কিছু জানায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসকরাও জানাচ্ছেন, এখনো এমন খবর পাননি। কিন্তু একটি সূত্র জানিয়েছে শনিবার অনুশীলনের সময় কাঁধে চোট পেয়ে অনুশীল বন্ধ করেন কাটার মাস্টার তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি।

এদিকে রবিবার ইংল্যান্ডের রয়্যাল ওয়ানডে কাপে অভিষেক হবার কথা মোস্তাফিজের কিন্তু তাকে নিয়ে কোন রিস্ক না নেয়ার পরামর্শে হয়ত ওয়ানডে কাপে অভিষেক নাও হতে পারে তার।

মোস্তাফিজের কাঁধের সমস্যাটা পুরনো। এই বছরের জানুয়ারিতে এই ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে খেলা হয়নি তার। পাকিস্তান সুপার লিগেও খেলতে যাওয়া হয়নি। এই চোটের কারণেই এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অংশও মিস করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.