ক্রীড়া প্রতিবেদক | ২৩ মার্চ, ২০১৫
ভারতের সাথে বিতর্কিত ম্যাচে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও শ্রীলঙ্কা ও ওয়েষ্ট ইন্ডিজকে রানরেটে পেছনে ফেলে এবারের বিশ্বকাপে ৬ষ্ট স্থান অর্জন নিশ্চিত করেছে বাংলাদেশ। এটাই যে কোন বিশ্বকাপে বাংলাদেশের সেরা অর্জন । এরফলে আসছে র্যাংকিং-এ এর ইতিবাচক প্রভাব পড়বে।
আইসিসি'র ওয়েবসাইট থেকে বিশ্বকাপের দলীয় অবস্থান থেকে দেখা যায় ৪ সেমিফাইনালিষ্টই স্বাভাবিক কারনে থাকছে প্রথম চারটি অবস্থানে। এরপর ৫ম স্থানে আছে পাকিস্তান। ৬ষ্ট স্থানে বাংলাদেশ, ৭ম আছে ওয়েষ্ট ইন্ডিজ এবং ৮ম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।