স্পোর্টস ডেস্ক | ২৬ জুলাই, ২০১৬
সাম্প্রতিক সময়ে ফেসবুক ও ইউটিউবে অন্যরকম মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসা হিরো আলম জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিজের মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের সাথে দেখা করতে গিয়ে এমন প্রস্তাব দেন আলম। মঙ্গলবার দুপুরে জাতীয় দলের অনুশীলন চলার সময় স্টেডিয়ামে হিরো আলম হাজির হলে তার সাথে সেলফি তোলেম নাসির, শাহরিয়ার নাফীস, এনামুল বিজয়, মুশফিকু রহিমের মত তারকারা।
তবে মুশফিকের প্রতিই হিরো আলমের বেশি আগ্রহ কারণ মুশফিকের মত তিনিও বগুড়ার ছেলে। মুশফিককে তাই তার মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব। মুশফিক প্রস্তাবে সাড়া দিবেন কিনা তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে মুশফিক তার পেজ থেকে হিরো আলমের সাথে তোলা সেলফি পোস্ট করে লিখেন, "আমার সাথে কে আছেন বলুন তো? দ্যা ওয়ান এন্ড অনলি হিরো আলম"।