নিউজ ডেস্ক | ২৪ মার্চ, ২০১৫
বৃষ্টির সঙ্গে চিরকালের বৈরিতা গেলো না। তাই ভালভাবে যখন ইনিংস এগিয়ে যাচ্ছিল তখনই বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত যখন খেলা শুরু হলো তখন ওভার কমে নেমে আসে ৪৩ ওভারে। তখন দক্ষিণ আফ্রিকা ছিল ৩৮ ওভারে ২১৬/৩।
পরের পাচ ওভার খেলতে নেমে শুরুতেই হারায় ফাফ ডুপ্লেসিসের উইকেট। তিনি করেন ৮২ রান। উইকেট নেন কোরি এণ্ডারসন।
এরপর উইকেটে নেমে ঝড় তুলেন ডেভিড মিলার। মাত্র ১৮ বলে খেলেন ৪৯ রানের ঝড়ো এক ইনিংস। দক্ষিণ আফ্রিকার ইনিংস গিয়ে থামে ২৮১/৫ (৪৩ ওভার)।এবি ডিভিলার্স অপরাজিত ছিলেন ৬৫ রানে।
বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের পুননির্ধারিত টার্গেট দাঁড়ায় ৪৩ ওভারে ২৯৮ রান। নিউজিল্যান্ডের পক্ষে কোরি এণ্ডারসন নেন ৩ উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট।
এর আগে বোল্ট-সাউদি- ম্যাথু হেনরির দারুণ বোলিং-এ শুরুতেই কেঁপে উঠে টস জিতে ব্যাটিং নেয়া দক্ষিণ আফ্রিকার লাইনআপ। একবার করে জীবন পেয়েও ফিরে যান আমলা-ডি ক্লক।
এরপর রুশোকে সাথে নিয়ে ইনিংস মেরামতে নামের ডুপ্লেসিস। কিন্তু এন্ডারসনের বলে গাপটিলের অসাধারণ ক্যাচে পরিনত হয়ে তিনি ফিরে গেলে ম্যাচে প্রাধন্য বিস্তারে চলে আসে কিউইরা।
তবে ভিলিয়ার্স এসে পাল্টে দিতে থাকেন ম্যাচের চেহারা। উইকেটের চারপাশে স্বভাব সুলভ স্ট্রোক খেলে মাত্র ৭১ বলে ১০২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে চলেছেন ডু প্লেসিস এবং ভিলিয়ার্স।
মাত্র ৩৮ বলে ৬০ রান করে অপরাজিত রয়েছেন ভিলিয়ার্স। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।
মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা।
নিউ জিল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া অ্যাডাম মিল্নের জায়গায় দলে এসেছেন আরেক পেসার ম্যাট হেনরি। দক্ষিণ আফ্রিকা দলে কাইল অ্যাবটের জায়গায় দলে ফিরেছেন ভার্নন ফিল্যান্ডার।