Sylhet Today 24 PRINT

ফিরবেন না মেসি!

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৬

বিশ্বকাপ বাছাই পর্বের খেলা  শুরু হবে আর কয়েক মাস পরেই। ধারণা করা হচ্ছিলো হয়তো অভিমান ভুলে আবারো জাতীয় দলে ফিরবেন কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে হেরে অবসরের ঘোষণা দেওয়া মেসি। তবে সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মেসির পরিবারের এক সদস্য।

জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট গোল ডট কমকে ওই সদস্য জানান, ‘বর্তমানে সে জাতীয় দলের কোন সদস্য নয়। আর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে মেসির খেলার সম্ভাবনাও কম।`

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর মেন্দোজায় উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর পাঁচ দিন পরে ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.