Sylhet Today 24 PRINT

পাঁচ মাস মাঠের বাইরে মোস্তাফিজ, থাকছেন না ইংল্যান্ড সিরিজে

স্পোর্টস ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৬

ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে সমর্থকদের জন্য চরম দুংসবাদ নিয়ে আসলেন মোস্তাফিজ। মাত্র ২ ম্যাচ খেলেই কাঁধের ইনজুরিতে পড়া মোস্তাফিজকে সারাতে অস্ত্রোপচার করতে হবে তাই আগামী পাঁচ মাস তাকে পাওয়া যাবে না অনেকটাই নিশ্চিত।

বর্তমানে ইংল্যান্ডে থাকা কাটার মাস্টারের অস্ত্রোপাচার ইংল্যান্ডে না অস্ট্রেলিয়ায় হবে তা এখনো চূড়ান্ত নয়। তবে যেখানেই করুন বাঁহাতিএই  পেসার খেলতে পারবেন না অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ড সফরে তাঁকে চায় বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের কথা, ‘নিউজিল্যান্ডের আগে আগে ফিট মুস্তাফিজকে চাই আমরা। এক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করাতে পারলে এটা সহজ হয়ে যাবে।’

জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজে বাঁ কাঁধে, মার্চে এশিয়া কাপে ডান পাঁজরে, মে মাসে আইপিএল থেকে মুস্তাফিজ ফেরেন হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট নিয়ে। এই মাসে সাসেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে কাঁধের স্ল্যাপে (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টিরিয়র) চোট পান। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই চমকে দেওয়া মুস্তাফিজ কেন বারবার চোটে পড়ছেন? প্রশ্নটা বেশ জোরালো হয়ে উঠেছে এখন। বিসিবির মিডিয়া কমিটির প্রধান অবশ্য এটিকে স্বাভাবিকই মনে করছেন, ‘আমি খেলোয়াড়ি জীবনে ফাস্ট বোলার ছিলাম। চোটে পড়াটা স্বাভাবিক মনে করি। এতে অবাক হওয়ার কিছু নেই। আর আইপিএলে সে যে চোটে পড়েছিল, ইংল্যান্ডে সেটিতে পড়েনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.