Sylhet Today 24 PRINT

ব্যর্থ সাকিব, হেরেছে দল

স্পোর্টস ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৬

বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ হলেন সাকিব আল হাসান। জনসনের বলে সরাসরি বোল্ড হয়েছেন শুন্য রানে। হেরে গেছে তাঁর দল জ্যামাইকা তালাওয়াস।

প্রথমবারের মতো আমেরিকার মাঠে গড়ানো সিপিএল এর ম্যাচটিতে সেন্ট লুসিয়ার কাছে ৬৩ রানে হেরে গেছে তারা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৬ রান তুলেছিল সেন্ট লুসিয়া। জবাবে ২০ ওভার খেলে ৮ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি জ্যামাইকা।

২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা জ্যামাইকার রান দ্রুত তোলার কাজটা করতে চেয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু বেশি এগোতে পারলেন না। জনসনের শিকার হয়ে গেইলের দৌড় থামে মাত্র ১৩ রানে। ৬ বল খেলে ২টি ছক্কায় এ রানে করেন তিনি। অপর ওপেনার চাদউইক ওয়ালটন ৫৪ রান করলেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

জ্যামাইকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন অ্যালেক্স রস। সেন্ট লুসিয়ার পক্ষে বোলার জনসন ৩০ রান খরচায় নেন ৪ উইকেট। অপর বোলার জেরমে টেলর নিয়েছেন দুটি উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.