Sylhet Today 24 PRINT

চিন মিউজিক: ভারতকে হুঁশিয়ারি বার্তা দিলেন ব্রেট লি

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৫

‘চিন মিউজিক’ । ক্রিকেটিয় পরিভাষায় কথাটির আমদানি হয়েছিল ব্রেট লি'র হাত ধরেই । । ২০০৩/০৪ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে বাউন্সে পিচে ব্রেট লি ছুটিয়েছিলেন পেসের আগুন ।   বলের গতির শব্দেই কাবু হচ্ছিলেন ভারতের বাঘা বাঘা সব ব্যাটসম্যান । সেই থেকে চালু হওয়া 'চিন মিউজিক' এর হুশিয়ারি দিলেন সাবেক অস্ট্রেলিয় পেসার । তাঁর বিশ্বাস বৃহস্পতিবার সিডনির সেমিফাইনেল ভারতকে আবারও সেই অভিজ্ঞতার মুখোমুখি করবেন অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী মিসেল স্টার্ক, মিচেল জনসন এবং ফকনার ।  

ভারত অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে যখ কথার লড়াইয়ে দুদলই মত্ত তখন ব্রেট লি শোনালেন চিন মিউজিকের কথা । তবে সিডনির পিচ নিয়ে এখনও চলছে দোলাচল, দুয়াশা ।
অস্ট্রেলিয়ার চাহিদা থাকলেও ভারতের আপত্তির মুখে ফাষ্ট ও বাউন্সি পিচ করা যাবে কিনা সে নিয়েই রয়েছে সন্দেহ ।  

ভারতে কোহলির মত ব্যবধান গড়ে দেয়ার ব্যাটম্যান থাকলেও অস্ট্রেলিয়ার সাথে পেরে উঠবে না ভারত এমনটাই মনে করছেন এক সময়ের বিশ্ব ক্রিকেটের গতি দানব ব্রেট লি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.