Sylhet Today 24 PRINT

ফিটনেস মডেলে মশগুল রোনালদো

অনলাইন ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৬

২০০৩ সালে স্পোর্টিং লিসবনে থাকার সময় ব্রাজিলিয়ান সুপার মডেল জর্দানা জার্দেলকে দিয়েই শুরু হয় রোনালদোর মেয়ে বান্ধবীর তালিকা।
 
এরপর ইসাবেল ফিগুয়েরা, ডায়ানা চেভেজ, সরিও চেভেজ, ইরিনা শায়েক, কিম কার্দাশিয়ান সহ প্রায় ২৯ জন এসেছে পর্তুগাল তারকার জীবনে।
 
সর্বশেষ একজন ফিটনেস মডেলের প্রেমে পড়েছেন সিআরসেভেন।
 
রহস্যময়ী এই নারীর নাম ক্যাসান্দ্রে ডেভিস। সম্প্রতিতে মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন রোনালদো।
 
সেখানেই এই মডেলের সাথে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখে গেছে রিয়াল তারকাকে।
 
ইউরোর ফাইনালে ইনজুরির পর আপাতত ফুটবল থেকে দূরে আছেন রোনালদো। এর কয়েকদিন আগে ফুটবল তারকা ইজা গঞ্জালেজের সাথেও বেশ অন্তরঙ্গ দেখা গিয়েছিল রোনালদোকে।
 
খোলামেলা শরীর দেখাতে জুড়ি নেই ক্যাসান্দ্রে ডেভিসের। সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ জনপ্রিয় এই মডেল।
 
অনলাইনে প্রায় ছয় লক্ষ মানুষ প্রতিনিয়ত তার ভিডিও দেখে থাকেন।
 
ইনজুরির কারণে সুপার কাপ ও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলছেন না রিয়ালের প্রাণভোমরা।
 
এমনকি লা লীগার প্রথম দুটি ম্যাচেও পাওয়া যাবে না রোনালদোকে। সূত্র: ডেইলি মেইল

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.