Sylhet Today 24 PRINT

শনিবার মাঠে গড়াচ্ছে মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৬

সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার মাঠে গড়াচ্ছে ১ম মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬।  শুক্রবার আয়োজক কমিটির পক্ষ থেকে মিট দ্যা প্রেসে বিস্তারিত তুলে ধরেন কমিটির আহবায়ক মঈনুল হক বুলবুল।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, প্রথমবারের মতো সাংবাদিকদের নিয়ে ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে। শোকের মাস হওয়ার উদ্বোধনী অনুষ্ঠান ঝাকজমকপূর্ণভাবে হবে না। শনিবার বিকাল ৩ টায় টুর্ণামেন্টের উদ্বোধন ও বিকাল ৫ টায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল।

এগুলো হচ্ছে, দৈনিক সংবাদ, এসএটিভি, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক উত্তরপূর্ব, শ্যামল সিলেট, সবুজ সিলেট, যমুনা টিভি ও চ্যানেল এস। খেলা প্রচলিত নিয়মানুযায়ী চলবে। প্রতিটি ম্যাচে পুরস্কার থাকবে।

সিলেট জেলা স্টেডিয়ামের কনফরেন্স হলে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে সব দলের ম্যানেজার ও অধিনায়ক ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আল আজাদ, বদরুদ্দোজা বদর, ক্রিড়া কমিটির বাপ্পা ঘোষ চৌধুরী, মঈন উদ্দিন মঞ্জু ও ফয়সল আহমদ মুন্না, সাংবাদিক রেজওয়ান আহমদ, মুকিত রহমানী, ইকবাল মনসুর, শাহ দিদার আলম নবেল, শাহাব উদ্দিন শিহাব , সজল চত্রী, মান্না চৌধুরী, ইউসুফ আলী, আব্দুল আহাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.