ক্রীড়া প্রতিবেদক | ২৬ মার্চ, ২০১৫
হয়ত এই ম্যাচে খেলতে পারতেন তিনিও । দাপটে ব্যাটিং করে খেলে ফেলতেন কোন ম্যাচ জয়ী ইনিংস । খেলার মাঠে তো নেই-ই , নির্মম ট্রাজেডির শিকার হয়ে অকালে প্রাণ হারানোয় তিনি আজ শুধুই স্মৃতি । বলা হচ্ছে ফিলিপ হিউজের কথা । সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যখন ভারতের বিপক্ষে মাঠে নামবে ক্লার্ক-ওয়ার্নাররা তখন না থেকেও থাকবেন হিউজ । গত ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ডের ম্যাচে এই মাঠেই যে সিন এব্যটের বাউন্সারে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়ার ২দিন পর মারা গিয়েছিলেন হিউজ ।
হিউজের মৃত্যুতে ভেঙ্গে পড়েছিলো শতভাগ পেশাদার বলে খ্যাত অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার । মৃত্যুশোক কাটাতে ভারতের সাথে নির্ধারিত টেস্ট ম্যাচও পেছাতে হয়েছিল তখন । পরবর্তীতে টেস্ট ম্যাচচলাকানী হিউজের ৬৩ নম্বর জার্সি স্মরণে ৬৩ রান করেই শ্রদ্ধা জানাচ্ছিলেন অসী ব্যাটম্যানরা । বিশ্বকাপের মত আসরের সেমিফাইনালে বিশেষ করে এই মাঠে খেলতে নামার সময় নিশ্চয়ই সেই ফিলিপ হিউজকে তীব্রভাবে অনুভব করবে তাঁর বন্ধুরা । জানা গেছে কালকের ম্যাচ অস্ট্রেলিয়া জিতে হিউজকেই উৎসর্গ করতে চায় জয় । হিউজ তাই সবার অলক্ষ্যে থেকেও ভীষণভাবে থাকবেন সিডনির মাঠে , অস্ট্রেলিয়ানরা মনে করছেন শোককে শক্তিতে পরিণত করে অস্ট্রেলিয়ার জয়ই পারে হিউজের প্রতি সবচেয়ে সুন্দর ভালোবাসা জানাতে ।