Sylhet Today 24 PRINT

ছুটি শেষে ঢাকায় ফিরেছেন হাথুরেসিংহে

স্পোর্টস ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৬

ছুটি শেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরেসিংহে।

রোববার রাত সাগে ১০টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি। বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা জনিত কারণে নিজেদের ইচ্ছায় থাকার জন্য কুর্মিটোলা গলফ ক্লাবকে উঠেছেন বিদেশি কোচরা। তাই বনানীর পুরনো বাসা ছেড়ে এখন থেকে কুর্মিটোলা গলফ ক্লাবেই থাকবেন হাথুরুসিংহে।

৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। সেই সিরিজের প্রস্তুতি নিচ্ছেন মুশফিক-মাশরাফিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.