Sylhet Today 24 PRINT

সিডনিতে আইসিসি'র পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ বাংলাদেশীদের

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০১৫

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে খেলায় বাংলাদেশের বিপক্ষে অন্যায়ভাবে একাধিক বাজে সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। ক্রিকেটের কালো বাণিজ্যিকিকরণের স্বার্থে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষ নিয়েছে আইসিসি! করা হয়েছে অনৈতিক আম্পায়ারিং। এসব দুর্নীতির প্রতিবাদে সেমি ফাইনালের আগে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) বাইরে এক প্রতিবাদ সমাবেশে করেছেন প্রবাসী বাংলাদেশিরা ।

প্রতিবাদে অবস্থানে বিভিন্ন প্লাকার্ড নিয়ে জড়ো হন তারা । জানা গেছে খেলাচলাকানীন বিভিন্ন সময়ে এই প্রতিবাদ অব্যাহত রাখা হবে । সমর্থকরা বলছেন , অন্যায়ভাবে বাংলাদেশকে হারিয়ে দেয়া না হলে আজ স্বাধীনতা দিবসের দিন সেমিফাইনালে এখানেই খেলতে নামত বাংলাদেশ । 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.