Sylhet Today 24 PRINT

ওয়েস্টইন্ডিজ টি-টোয়েন্টির দলের নতুন অধিনায়ক ব্র্যাথওয়েইট

স্পোর্টস ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৬

ওয়েস্টইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বে এবার আসলো পরিবর্তন। ২টি বিশ্বকাপ জেতানো ড্যারেন সামিকে এবার অব্যাহতি দিয়েছে ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ড এর নির্বাচক কমিটি।

দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পরও নেতৃত্ব হারাতে হল ড্যারেন স্যামিকে। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়েছে কার্লোস ব্র্যাথওয়েইটকে।

আগামী ২৭ ও ২৮ আগস্ট ফ্লোরিডায় ফোর্ট লডারডেলে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুটি টি-টোয়েন্টি ম্যাচে ব্র্যাথওয়েইট ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিবেন।

নতুন অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যান কার্টনি ব্রাউন বলেছেন, `টি-টোয়েন্টি ফর্মেটে ব্র্যাথওয়েইট অন্যতম প্রতিভাবান একজন খেলোয়াড়। ক্রিকেটের প্রতি তার প্রতিশ্রুতি তরুণ ও ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাই বটে। ব্র্যাথওয়েইটের নেতৃত্বে ভারতের বিপক্ষে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ আশা করছি।`

ছয় বছরের মেয়াদ শেষে গত শুক্রবার স্যামিকে অধিনায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তার নেতৃত্বে ২০১২ ও ২০১৬ টোয়েন্টি২০ চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজ সাফল্য অর্জন করেছিল।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : কার্লোস ব্র্যাথওয়েইট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল, ক্রিস গেইল, ডুয়াইন ব্র্যাভো, এভিন লুইস, জেসন হোল্ডার, জনসন চার্লস, কাইরন পোলার্ড, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, স্যামুয়েল বাদ্রি, সুনীল নারিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.