Sylhet Today 24 PRINT

আয়ারল্যান্ড সফরের জন্য নারী ক্রিকেটারদের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলের আয়রাল্যান্ড সফরকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার থেকে তাদের নিয়ে শুরু হচ্ছে প্রাথমিক এ ক্যাম্প। মঙ্গলবার সন্ধ্যায় মহিলা ক্রিকেটাররা রিপোর্ট করেছেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় বিসিবি। আগামী ২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ওখানে তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রাথমিক নারী দলের সদস্যরা হলেন :সানজিদা ইসলাম ময়না, আয়েশা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শায়লা শারমিন, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, শামীমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, হ্যাপি আলম, সুলতানা খাতুন, মুনতাহানা হাসনাত ও সুমনা আক্তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.