Sylhet Today 24 PRINT

সুপার কাপে ৩য় বারের মতো শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৬


উয়েফা সুপার কাপের শিরোপা জিতলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সেভিয়াকে ৩-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন নির্ধারিত ৯০ মিনিটের খেলার স্কোর লাইন ছিল ২-২।ফলে খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। সেখানে কারবাহালের ১১৯ মিনিটের করা গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

এরফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করলো সেভিয়া। আর তৃতীয়বারের মতো  শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ।

এই ম্যাচে প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল। একইভাবে ছিলেন না বেল ও টনি ক্রুস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.