Sylhet Today 24 PRINT

মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স: ব্রাজিল এখনও ভয়ঙ্কর বলছেন দেশম

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৫

বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে লজ্জ্বাজনক হারের পর ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল দল। কোচ বদলের পর একের পর এক ম্যাচ জিতে চলেছে ব্রাজিল- এ যেন আগেকার ব্রাজিলের পরিচিত রূপ। ঠিক সে মুহুর্তে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে তারা।

বৃহস্পতিবার স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে স্বাগতিক ফ্রান্সের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

বিশ্বকাপের পর স্কলারির বদলে ব্রাজিলের দায়িত্ব নেন দুঙ্গা। দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর অদম্য গতিতে এগিয়ে চলেছেন তিনি। বিশ্বকাপের পর খেলা ৬টি প্রীতি ম্যাচেই জয় পায় ব্রাজিল। এই ছয় ম্যাচে ১৪টি গোল করে তারা, আর গোল খেয়েছে মাত্র একটি।

সব মিলিয়ে তাই এই ম্যাচে ব্রাজিলকে এগিয়ে রাখছেন দেশম।বলেছেন- দেশের মাটিতে বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে উড়ে গেলেও ব্রাজিল এখনও ভয় পাওয়ার মতো দলই। বিশ্বকাপের সেই হারের পর থেকে তারা কি করছে, আমি দেখেছি এবং অনেক অনেক ভালো বিষয় দেখেছি।”

বিশ্বকাপের পর ব্রাজিল সামলে উঠেছে। তারা সহজেই গোল পাচ্ছে এবং খুব বেশি গোল হজম করেনি। যাই হোক না কেন, তারা দারুণ একটা দল- যোগ করেন তিনি।

এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হারার পর ফ্রান্সও কোনো ম্যাচ হারেনি। সেক্ষেত্রে জমজমাট এক ম্যাচের অপেক্ষায়ই আছে ফুটবল বিশ্ব!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.