Sylhet Today 24 PRINT

স্মিথ-ম্যাক্সওয়েলের অনন্য সেই রিভিউ

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৫

৩৭তম ওভারের দ্বিতীয় বল করতে এলেন মিশেল স্টার্ক। ব্যাটসম্যান আঞ্জাকা রাহানে পরাস্ত হলে বল যায় উইকেট কিপার হ্যাডিনের কাছে। একটুর জন্য আউট হয়নি এমন ভঙ্গি করছিলেন উইকেট রক্ষক হ্যাডিন ও স্লিপে থাকা ক্লার্ক।

বোলার স্টার্ক করলেন হালকা আবেদন। আম্পায়ার ধর্মসেনা তাতে কর্ণপাত করলেন না। কিন্তু স্টিভেন স্মিথ এবং গ্লান ম্যাক্সওয়েল যেন টিকই বুঝতে পারলেন বল কিপারের কাছে যাওয়ার আগে রাহানের ব্যাটে লেগেছিল। দুজন তড়িৎ গিয়ে ক্লার্ককে রিভিউ নিতে উৎসাহিত করলেন।

টিভি আম্পায়ার হক-আই তে দেখলেন হ্যাঁ ম্যাক্সওয়েল আর স্মিথই সঠিক । বল ব্যাটে লেগেই কিপারের গ্লাভসে জমা হয়।

অর্থাৎ দুর্দান্ত এক সফল রিভিউ। মনে করা হচ্ছে রিভিউ চালুর পর এ পর্যন্ত  এটিই  সবচেয়ে সেরা রিভিউ। স্মিথ আর ম্যাক্সওয়েল যে ফিল্ডিং এর সময় কতটা মনঃসংযোগ ধরে রাখেন সফল এই রিভিউ'র মাধ্যমে ক্রিকেট বিশ্ব দেখল সেটিও । তাঁদের এই বুদ্ধিদীপ্ত রিভিউ নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.